আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও সব ধরনের কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে গোড়াই ইউনিয়ন

2026-06-24T14:45:11+00:00
2026-06-24T14:45:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ১০২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও সব ধরনের কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সোহাগপুর এলাকায় গোড়াই ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ গোড়াই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলমসহ স্থানীয় ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তারা বলেন, “মির্জাপুরের মাটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা রাজপথে আছি। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হামলা বা নাশকতার চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

সমাবেশে গোড়াই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy