প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৪ পিএম আপডেট: ২৫.০৬.২০২৬ ৯:৫২ পিএম (ভিজিট : ৪৭)

X
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৈনিক বাংলাদেশ বুলটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ জুন) এ উপলক্ষে আড়াইহাজার থানা প্রেসক্লাবে কেক কাটা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, থানার ওসি ( তদন্ত) রিপন কুমার, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহজাহান কবির, বাংলাদেশ বুলেটিনের আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানা, সাংবাদিক জাকির হোসেন, শাহজাহান মিয়া, বাদল আহাম্মেদ, প্রাইভেট বিজ্ঞাপন দাতাদের মধ্যে আড়াইহাজার পপুলার হাসপাতালের চেয়ারম্যান মজিবুল্লাহ নাহিদ, সেন্ট্রাল হসপিটালের এমডি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান সরকার প্রমুখ।