প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৩১ পিএম (ভিজিট : ১১৬)

X
ছবি: প্রতিনিধি
পাঠক নন্দিত দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে গাজীপুরে উদ্যাপিত হয়েছে। পত্রিকাটির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় গাজীপুর জেলা অফিসের আয়োজনে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা অফিসে এসে শেষ হয়। র্যালিতে পত্রিকাটির জেলা ও মহানগর প্রতিনিধি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে মহানগরীর হাবিবুল্লাহ সরণীর ইকবাল কুটিরে অবস্থিত অফিসে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তির মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বুলেটিনের গাজীপুর জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম জিতু এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর প্রতিনিধি মো. বায়েজীদ হোসেন।
বর্ষপূর্তির এই আয়োজনে অংশ নিয়ে বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মো. নজরুল ইসলাম, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. আক্তারুজ্জামান, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. মোস্তাফিজুর রহমান টিটু, বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মো. আলমগীর হোসেন, দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার, দৈনিক কণ্ঠ বাণীর সম্পাদক এম জে আলম, দৈনিক যুগান্তরের শাহ্ শামসুল হক রিপন, দৈনিক খবরের মো. রুহুল আমিন সজিব, দৈনিক প্রতিদিনের সংবাদের মো. হাসমত আলী, দৈনিক বাংলার মো. কামাল হোসেন বাবুল, বাংলাদেশ নিউজের মো. রেজাউল করিম মোল্লা, বাংলাদেশ বুলেটিনের টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি রেজাউল করিম রাজিব, গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি মো. আইয়ুব খান, বিজনেস টাইমসের মোহসিন আজাদ পাপন, দৈনিক ভোরের আকাশের মো. নুর ইসলাম সবুজ, দৈনিক নওরোজের শাহিনা আক্তার, দৈনিক নতুন ভোরের মো. ইলিয়াস আপন, আশিষ কুমার অঞ্জন এবং আমাদের সংবাদের জাহিদুর রহমান জিহাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ৯ বছরে বাংলাদেশ বুলেটিন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি দেশের উন্নয়ন ও জনস্বার্থে একইভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা করেন তারা।