ঝালকাঠিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক

2026-06-25T14:13:16+00:00
2026-06-25T14:13:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বুলেটিনের ঝালকাঠি জেলা প্রতিনিধি গাজী গিয়াস উদ্দিন বশির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদারসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বুলেটিন বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রধান অতিথি মো. কাওছার হোসেন বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমটির সমৃদ্ধ ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy