নতুন লুকে টম ক্রুজ

বিনোদন ডেস্ক

বিনোদন

হলিউডের অ্যাকশন কিং হিসেবে পরিচিত অভিনেতা টম ক্রুজ এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন অবতারে। নতুন সিনেমা ‘ডিগার’-এ নিজের

2026-06-25T16:34:24+00:00
2026-06-25T16:34:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন লুকে টম ক্রুজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৩৪)
টম ক্রুজ
X

টম ক্রুজ

হলিউডের অ্যাকশন কিং হিসেবে পরিচিত অভিনেতা টম ক্রুজ এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন অবতারে। নতুন সিনেমা ‘ডিগার’-এ নিজের দীর্ঘদিনের স্মার্ট ও সুদর্শন ইমেজ ভেঙে তিনি রূপ নিয়েছেন টাক মাথা, ভুঁড়ি পেট এবং অদ্ভুত স্বভাবের এক বয়স্ক তেল ব্যবসায়ীর চরিত্রে। সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন ‘ডিগার রকওয়েল’ নামের এক রহস্যময় তেল ব্যবসায়ীর চরিত্রে। প্রকাশিত লুক দেখে অনেক দর্শকের পক্ষেই প্রথম দেখায় তাকে চেনা কঠিন হয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন, এটি হতে পারে টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সাহসী এবং ব্যতিক্রমী চরিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু।

তার মতে, ‘ডিগার’ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তোলা টম ক্রুজের জন্য ছিল বড় ধরনের অভিনয়-চ্যালেঞ্জ। টম ক্রুজ বলেন, এই চরিত্র তাকে অভিনয়ের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। দীর্ঘদিন ধরে অ্যাকশননির্ভর চরিত্রে কাজের পর এমন ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় তাকে নতুনভাবে সিনেমাকে দেখার সুযোগ করে দিয়েছে। ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত ‘ডিগার’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy