খুলনায় বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন

খুলনা ব্যুরো

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে র‌্যালী ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা

2026-06-25T16:55:19+00:00
2026-06-25T16:55:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৫৭)
খুলনায় বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন
X

খুলনায় বাংলাদেশ বুলেটিনের বর্ষপূর্তি উদযাপন

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে র‌্যালী ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখন টিভি’র খুলনা ব্যুরো ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। 

আলোকিত অতিথি ছিলেন, দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু। 

বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক রকিব উদ্দিন পান্নু, একাত্তর টিভি’র খুলনা ব্যুরো কনক রহমান, এইচআরসি খুলনা অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ খোরশেদুল আলম (এসএকে) ও মোঃ এলাহি বক্স (টিএসএস)। 

বাংলাদেশ বুলেটিনের খুলনা ব্যুরো এসএম জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খান রিয়াজ, শামীম আশরাফ শেলী, খুলনা গেজেটের চীফ রিপোর্টর মোঃ মিলন,  এসএম জাহিদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতা মোঃ নুরুজ্জামান, একুশে টিভি খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, মোঃ তানজির রহমান, নূর ইসলাম জনি, আল-মাহমুদ প্রিন্স, সুব্রত কুমার ফৌজদার প্রমুখ।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy