কিশোরগঞ্জে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

কিশোরগঞ্জে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন এর নবম বর্ষপূর্তি উদযাপন করা

2026-06-25T17:48:52+00:00
2026-06-25T17:56:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উদযাপন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৫:৫৬ পিএম  (ভিজিট : ৪২)
কেক কেটে বর্ষপূর্তি উদযাপন
X

কেক কেটে বর্ষপূর্তি উদযাপন

কিশোরগঞ্জে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন এর নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

আজ বিকেলে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের কিশোরগঞ্জ প্রতিনিধি মো. আল আমিন।

এ সময় বক্তব্য দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আলী রাজা সুমন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ প্রমুখ।

বক্তারা বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার সাফল্যের কথা তুলে ধরে আগামীতেও গণমানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান নাদিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শুভ, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি শহীদুজ্জামান শুভ, প্রতিদিনের কাগজ ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, বাংলাবাজার পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি এম এ কিবরিয়া, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি বুরহান খান, দৈনিক অগ্রযাত্রার জেলা প্রতিনিধি আবু রায়হান, ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক নয়ন চন্দ্র দাস।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উদযাপন করেন। পরে একটি আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy