বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: জেলা প্রশাসক

লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান বলেছেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। সঠিক, বস্তুনিষ্ঠ ও

2026-06-25T19:05:02+00:00
2026-06-25T19:05:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: জেলা প্রশাসক
লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৯৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান বলেছেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। সঠিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের লেখনীর মাধ্যমেই সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে পৌঁছে যায়।

বৃহস্পতিবার বিকেলে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যম সমাজের অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি করে। তাই সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল।

বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি দৈনিক বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy