রাণীশংকৈলে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গৌরবময় ৯বছর পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক 'বাংলাদেশ বুলেটিন' পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত

2026-06-25T20:13:51+00:00
2026-06-25T20:19:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাণীশংকৈলে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৮:১৯ পিএম  (ভিজিট : ৪৪)
রাণীশংকৈলে বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন
X

রাণীশংকৈলে বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গৌরবময় ৯বছর পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক 'বাংলাদেশ বুলেটিন' পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে পৌর শহরের ঐতিহ্যবাহী রাণীশংকৈল ট্যুরস এন্ড ট্রাভেলস কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাসউদ আলম। 

গেষ্ট অফ অনার যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির ইউনিয়ন সম্পাদক আব্দুল খালেক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, বিএনপি নেতা সৈয়দ আব্দুল কাইয়ুম, সাংবাদিক আনোয়ার হোসেন জীবন, সহ-সুপার আব্দুর রাজ্জাক,ব্যাবসায়ি আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, শিক্ষাথী তুহিন, স্থানীয় সংবাদকর্মী, পত্রিকার পাঠক ও শুভানুধ্যায়ীরা। 

সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন বিগত ৯ বছর ধরে দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা সত্য, সাধারণ মানুষের অধিকার এবং উন্নয়নের কথা তুলে ধরে আসছে। রাণীশংকৈল উপজেলার যেকোনো অনিয়ম, ক্রাইম এবং সম্ভাবনার চিত্র ফুটিয়ে তুলতে এই পত্রিকা আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা বজায় রাখতে আমরা স্থানীয় প্রতিনিধিরা সর্বদা বদ্ধপরিকর। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ  বুলেটিন পত্রিকার সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে আরও সাফল্য কামনা করেন। 

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি বৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সভাপতি জিয়াউর রহমান। 

পরিশেষে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি, সাংবাদিক ও কলাকুশলীদের দীর্ঘায়ু এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy