ভালুকায় বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

ময়মনসিংহের ভালুকায় জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন)

2026-06-25T20:24:31+00:00
2026-06-25T20:26:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালুকায় বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৮:২৬ পিএম  (ভিজিট : ২৩২)
বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
X

বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ময়মনসিংহের ভালুকায় জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার জামিয়া মাহমুদিয়া দারুল উলুম মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার মুহতামিম মুফতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাফেজ মো. আব্দুল্লাহ, মাদরাসার মুতাওয়াল্লি রাজ মাহমুদ ফকির, জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভালুকা উপজেলা প্রতিনিধি মো. আক্কাছ আলী, মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার শিক্ষক মাহমুদুল হাসান বাপ্পী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে গণতান্ত্রিক সমাজে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে বাংলাদেশ বুলেটিন আগামী দিনেও সাহস, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে— এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy