প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিট : ৬৭)
X
নবম বর্ষপূর্তি উদযাপন
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন এর নবম বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কাপাসিয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আমার সংবাদ প্রতিনিধি সঞ্জীব কুমার দাস, ডেইলি অবজারভার প্রতিনিধি নুরুল আমীন সিকদার, রুপালি বাংলাদেশ প্রতিনিধি বেলায়েত হোসেন, সমকাল প্রতিনিধি আব্দুল কাইয়ুম, ডেইলি স্টার প্রতিনিধি মুঞ্জুরুল হক, খোলা কাগজ জেলা প্রতিনিধি শরিফ সিকদার, আগামীর সময় প্রতিনিধি আসাদুল্লাহ মাসুম, কলামিস্ট বাদশা আব্দুল্লাহ, ব্যবসায়ী আলাউদ্দিন শেখ ও বাংলাদেশ বুলেটিনের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি শাকিল হাসান।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বুলেটিন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পরিবেশন করে সংবাদমাধ্যমটি গণমাধ্যম জগতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। তারা ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থের পক্ষে সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা ভূমিসেবার স্বত্বাধিকারী আলমগীর হোসেন সিকদার। তিনি বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য কামনা করে গণমাধ্যমটির আরও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রত্যাশা করেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ বুলেটিনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এ কামনা করেন।