প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:০৬ পিএম আপডেট: ২৫.০৬.২০২৬ ১০:১১ পিএম (ভিজিট : ৪৬)

X
৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেহেরপুরে বাংলাদেশ বুলেটিন নবমতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় শহরের হোটেল বাজারের শহীদ গফুর সড়কে বাংলাদেশ বুলেটিন পত্রিকার অস্থায়ী কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বাংলাদেশ বুলেটি পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মকিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা অ্যাকাউন্ট অফিসার মোঃ আবুল কাশেম মিঞা, মেহেরপুর জেলা জাসাসের সদস্যসচিব বাঁকা বিল্লাহ, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, বিশিষ্ট ঠিকাদার উত্তমকুমার শাখারী ননী।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দৈনিক জবাবদিহির পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান অপু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পন। সংবাদপত্রের স্বাধীনতার উপর নির্ভর করে একটা রাষ্ট্রের গণতন্ত্র। রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হলে রাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস হয়। এই রাষ্ট্রকে সুসংগঠিত করতে হলে সাংবাদিকদের সৎ ও সাহসী ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্ত করা হয়।