
X
প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের একাংশ
নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছায় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে পত্রিকার পাইকগাছা অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি এসএম আলাউদ্দিন সোহাগ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি। বাংলাদেশ বুলেটিন দীর্ঘ ৯বছর ধরে পাঠকের আস্থা অর্জনের যে ধারা বজায় রেখেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস,এম,ইমদাদুল হক, মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি শাহরিয়ার কবির, সাংবাদিক কৃষ্ণ রায়, শাহাজামান বাদশা, প্রমথ রঞ্জন সানা, স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রনি, ফারুক হোসেন গাজী, মাহমুদ কলি ও ইব্রাহিম সরদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি সংবাদমাধ্যম সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে নিরপেক্ষ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পত্রিকার দীর্ঘায়ু, সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।