প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:০৩ পিএম (ভিজিট : ৩৯)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চল সড়কের কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে অভিযান কাভারভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জাহিদ হোসেন (২৬) জেলার কসবা উপজেলার কায়েমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঈন সরকার (২৫)।
শুক্রবার রাত ১০টার দিকে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার সকালে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চল সড়কের কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে অভিযান পরিচালনাকালে কাভারভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। পরে কাভারভ্যান তল্লাসী করে ভারতীয় অবৈধ ১'হাজার ৯০৫ পিস শাড়ি উদ্ধার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা। আটককৃত ব্যক্তিরা শাড়ির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই।
তারা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখরে রেখেছিল। তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।