আমি ব্রাজিলের সমর্থক, তবে আর্জেন্টিনাকে ভালোবাসি : তটিনী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলো। বিশ্বকাপ

2026-06-27T17:22:10+00:00
2026-06-27T17:22:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি ব্রাজিলের সমর্থক, তবে আর্জেন্টিনাকে ভালোবাসি : তটিনী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৪৬)
তটিনী
X

তটিনী

জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলো। বিশ্বকাপ এলেই বাংলাদেশে এই দুই দলকে ঘিরে শুরু হয় তুমুল উন্মাদনা। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে প্রকাশ্যে মত দিচ্ছেন। সেই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সম্প্রতি সাক্ষাৎকারে তটিনী জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক। তবে আর্জেন্টিনা বা তাদের সমর্থকদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই। অভিনেত্রী বলেন, অনেকে বলে আমি আর্জেন্টিনা, অনেকে বলে আমি ব্রাজিল। আসলে আমি একদম ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। আমাদের পুরো পরিবারই ব্রাজিল সমর্থন করে। আমার ভাই, ভাবি, মামা-মামি সবাই ব্রাজিলের ভক্ত।

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে নিজের মতও জানান তিনি। তটিনী বলেন, আমি একটা জিনিস বুঝি না। বাংলাদেশে ফুটবল মানেই যেন কে কাকে বেশি হেট করবে। আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের সমর্থকদের সমস্যা, আবার ব্রাজিল জিতলে আর্জেন্টিনার সমর্থকদের। কিন্তু আমি একজন দর্শক হিসেবে আর্জেন্টিনাকে খুব পছন্দ করি। তাদের দলটার প্রতি আমার কোনো হেট্রেড নেই।

তিনি আরও বলেন, আমি আগে থেকেই বলে দিই, কোনো দলের প্রতিই আমার ঘৃণা নেই। আর্জেন্টিনা দলকে আমি অনেক ভালোবাসি। বিশেষ করে মেসিকে। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। মানুষ কেন তাকে বা এই দলটাকে ঘৃণা করবে, সেটা আমি বুঝি না। তারা খুবই ভালো একটি দল। তটিনীর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলাকে খেলার মতোই উপভোগ করা উচিত।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy