বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় আলোচনা সভা

আবদুল জব্বার ফিরোজ, লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক আলোচনা সভা ২৭ জুন

2026-06-28T10:46:01+00:00
2026-06-28T10:46:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় আলোচনা সভা
আবদুল জব্বার ফিরোজ, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ৭১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক আলোচনা সভা ২৭ জুন (শনিবার) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সভায় শুভ উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যাপক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বটতলী শহর শাখার সভাপতি অধ্যাপক জালাল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ছলিম উদ্দীন খোকন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি এম. রফিক দিদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া বটতলী শহর শাখার সভাপতি মাওলানা ছামি উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম (শহিদ) প্রমুখ।

লোহাগাড়া আবদুল কাদের দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আবছার উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বটতলী শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ-সভাপতি হাজী মনির আহমদ, বায়তুলমাল সম্পাদক শফিউল আজম, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম আনছারী, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, বিশিষ্ট ইন্টেরিয়র ডিজাইনার ইঞ্জিনিয়ার জুকাউল হক ডালিম, মাস্টার এ. এম. সেলিম উদ্দিন, মাস্টার আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা আবু হাকিম মোহাম্মদ জিহান, বিশিষ্ট শ্রমিক নেতা আবদুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুহসিন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন বাবু, লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিনহাজ, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সংগঠক মো. সাকিব আল হাসান, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সংগঠক মো. বোরহান উদ্দিন সুজন, বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. এরফান, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী আবদুল্লাহ মুহাম্মদ মুহসিন, দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আহমদ হাসিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবির ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী আবদুল্লাহ মুহাম্মদ মুহসিন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠান শেষে নবম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম (শহিদ)-এর নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বাংলাদেশ বুলেটিনের লোহাগাড়া প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy