কক্সবাজারে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাফিজুর রহমান খান, কক্সবাজার

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে

2026-06-28T12:10:27+00:00
2026-06-28T12:13:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাফিজুর রহমান খান, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:১০ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ১২:১৩ পিএম  (ভিজিট : ৮৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকালাবের ব্যুরো চীফ শামশুল হক শারেক এবং বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মুরশেদুর রহমান খোকন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কক্সবাজারের চিফ রিপোর্টার বেদারুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম ভিত্তি। একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রগতি ও জবাবদিহিতা অনেকাংশে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নির্ভরশীল। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। তাই দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের সৎ, নির্ভীক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy