প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৪৬ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১:৫৯ পিএম (ভিজিট : ৪৭)

X
ছবি: প্রতিনিধি
বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলামের উদ্যোগে আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে চমক আর্ট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে চমক আর্ট সত্বাধিকারী আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সমকালের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক শাহীনূর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদান মাসুদ শেখ মামুন, ব্যবসায়ী জাকির হোসেন, ব্যবসায়ী ডিকে সবুজ।
এসময় উপস্থিত ছিলেন ইব্রাহীম খলিলুল্লাহ, আব্দুল হালিম, আব্দুল হান্নান, আলীমুজ্জামান, আফিফা ইসলাম, ওবায়দুল ইসলাম, মনির হোসেন প্রমূূখ।