অভিনয়শিল্পীর বাইরে আমি একজন দর্শক : জয়া

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ-দুই বাংলার সিনেমা নিয়ে বছরজুরে ব্যস্ত সময় পার করেন অভিনেত্রী জয়া আহসান। এবার পশ্চিমবঙ্গে মুক্তি পেতে

2026-07-01T11:30:05+00:00
2026-07-01T11:30:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অভিনয়শিল্পীর বাইরে আমি একজন দর্শক : জয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৩২)
জয়া আহসান
X

জয়া আহসান

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ-দুই বাংলার সিনেমা নিয়ে বছরজুরে ব্যস্ত সময় পার করেন অভিনেত্রী জয়া আহসান। এবার পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রাক্তন-বর্তমানের জটিল সমীকরণ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত পারিবারিক গল্পের সিনেমাটি মুক্তি সামনে রেখে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি।

 সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। সেখানে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘অভিনয়শিল্পীর বাইরে আমি একজন দর্শকও। তাই আমিও অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য। এই সিনেমার প্রথম পর্বে যে সম্পর্কের সমীকরণ আমরা দেখেছিলাম, এবার সেটি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখবে দর্শক।’

‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন জয়া। তিনি বলেন, ‘এই সিনেমায় চূর্ণীর সঙ্গে আমার অনেক ইনটেন্স দৃশ্য রয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় প্রতিটি দৃশ্যেরই আলাদা তাৎপর্য থাকে। প্রতিটি চরিত্র নিজস্ব গুরুত্ব নিয়ে আসে। তবে আমি আর চূর্ণীদি যখন একই ফ্রেমে থাকি, দর্শকের প্রত্যাশা অন্যরকম হয়। শুভ্রা আর মেঘনা- এই দুই ‘অর্ধাঙ্গিনী’র মুখোমুখি হওয়াটাই সিনেমার অন্যতম আকর্ষণ।’

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজের ধরন নিয়ে জয়ার মূল্যায়নও ছিল প্রশংসায় ভরা। তার ভাষ্য, ‘আমরা যেখানে ভাবা শেষ করি, কৌশিকদা সেখান থেকেই শুরু করেন। সম্পর্ক নিয়ে তার ভাবনার গভীরতা সত্যিই বিস্ময়কর। চরিত্রগুলো যেভাবে তিনি লেখেন, সেগুলোতে অভিনয় করতে গিয়ে শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও আমি অনেক কিছু শিখি। সম্পর্কের নানা স্তর, নানা টানাপোড়েন আমি যেন ব্লটিং পেপারের মতো শুষে নিই।’

সিনেমাটি নিয়ে আশার কথাও জানান জয়া। তিনি বলেন, ‘আমি বরাবরই আশাবাদী। কৌশিকদা কখনও কোনও সিনেমা এই ভাবনা নিয়ে বানান না যে, এটাকে আগেরটার চেয়ে বেশি হিট করাতে হবে। সিনেমা খুব স্বাভাবিকভাবে তৈরি হয়েছে। আমার বিশ্বাস, নিজের শক্তিতে এই সিনেমা দর্শকের কাছে পৌঁছে যাবে। আলাদা একটা পরিচয় তৈরি করার ক্ষমতা ওর রয়েছে।’

‘অর্ধাঙ্গিনী’র গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই এগোবে ‘আজও অর্ধাঙ্গিনী’। ফলে আগের ছবির দুই গুরুত্বপূর্ণ নারী চরিত্রের সম্পর্ক এবার কোন নতুন দিকে মোড় নেয়, সেটিই সিনেমাটির অন্যতম আকর্ষণ বলে মনে করছেন জয়া আহসান। ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ছাড়াও এতে অভিনয় কৌশিক সেন, ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy