বর্তমানে সিনেমার চেয়ে নাটকের দর্শক বেশি : হিমি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কয়েক বছর ধরে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয়

2026-07-04T15:55:01+00:00
2026-07-04T15:55:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বর্তমানে সিনেমার চেয়ে নাটকের দর্শক বেশি : হিমি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৪৯)
জান্নাতুল সুমাইয়া হিমি
X

জান্নাতুল সুমাইয়া হিমি

এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কয়েক বছর ধরে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় নাটক। অভিনয় জীবনের শুরুর দিকে তিনি ‘হঠাৎ দেখা’ সিনেমায় কাজ করেছিলেন। এরপর থেকে আর কখনো তাকে সিনেমায় দেখা যায়নি। এ সময়ে বেশকিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন হিমি। তবে নাটকে অভিনয় করতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সিনেমায় কাজ করার আগ্রহ তার একেবারেই নেই।

এ প্রসঙ্গে হিমি বলেন, ‘আমার নাটকে অভিনয় করতেই খুব বেশি ভালো লাগে। সিনেমায় অভিনয়ের জন্য যে গভীর অনুভূতি, আবেগ বা ভালোবাসা থাকা দরকার, সেটা আমার মধ্যে কাজ করে না। এ কারণেই সিনেমায় কাজ করার ইচ্ছে নেই।’

হিমির ভাষ্যে, বর্তমানে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি। দেশের সিনেমা এখন মূলত ঈদকেন্দ্রিক হয়ে গেছে, আর সেটাও নির্দিষ্ট একটা মানের হতে হয়—বিশাল বাজেট, ভালো গল্প এবং আরো অনেক কিছুর সমন্বয় প্রয়োজন হয়। এসব নিয়ে ভাবার চেয়ে নাটক নিয়েই নিজেকে বেশি স্বস্তিতে রাখতে চান এ অভিনেত্রী। হিমি জানান, দর্শক তাকে ভীষণ ভালোবাসেন, আর তিনিও তাদের পছন্দমতো গল্পের নাটক উপহার দিতে পারছেন- একজন অভিনেত্রী হিসেবে এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে দর্শক মহলে মুগ্ধতা ছড়িয়েছেন হিমি। নাটকগুলো হলো তানভীর তন্ময় পরিচালিত ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিক পরিচালিত ‘ডিজিটাল হাবলু’। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy