শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সনি রহমান

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা সানু-জয় চৌধুরী প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী

2026-07-05T16:02:07+00:00
2026-07-05T16:02:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সনি রহমান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৯০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা সানু-জয় চৌধুরী প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অভিনেতা সনি রহমান। এর আগে তিনি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে শিল্পী সমিতির বিভিন্ন কার্যক্রম এবং শিল্পীদের সুখ-দুঃখে সক্রিয়ভাবে পাশে থাকার কারণে তিনি সদস্যদের প্রশংসা অর্জন করেন।

নির্বাচনে ভোট দেওয়া শিল্পীদের অনেকেই জানান, কোনো শিল্পী অসুস্থ হলে, বিপদে পড়লে কিংবা কারও মৃত্যু হলে সবার আগে সনি রহমানকে এগিয়ে যেতে দেখা গেছে। পাশাপাশি বিএফডিসিতে একটি মসজিদ নির্মাণের উদ্যোগেও তার ভূমিকার কথা উল্লেখ করেন তারা।

ভোটারদের ভাষ্য, শিল্পীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করায় এবার তারা সনি রহমানকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বেও তিনি শিল্পী সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করে যাবেন।

সনি রহমান বলেন, ‘আমার প্রতি আস্থা রেখে যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিজয় শুধু আমার নয়, চলচ্চিত্র পরিবারের সব শিল্পীর। অতীতের মতো ভবিষ্যতেও শিল্পীদের সুখ-দুঃখে পাশে থাকব। 

শিল্পী সমিতিকে আরও কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ভুলে আমরা সবাই একসঙ্গে বাংলা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব-এটাই আমার অঙ্গীকার।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy