নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে

2026-07-05T17:06:33+00:00
2026-07-05T17:06:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বানেশ্বর্দী খন্দকারপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, সামাজিক ও আইনি সচেতনতা বিষয়ে আলোকপাত করেন শেরপুর জজ কোর্টের আইনজীবী এড. আলমগীর কিবরিয়া কামরুল, চৌধুরি ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান মনির, নকলা থানার উপসহকারি পুলিশ পরিদর্শক শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার মাহমুদুর রহমান (আজাদ)।

বক্তারা বলেন, মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বানেশ্বন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেন আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনে বানেশ্বর্দী ইউনিয়নকে একটি আদর্শ, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের খেলোয় মনোনিবেশ করতে তাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy