রামগতিতে আনসার-ভিডিপি কর্মকর্তার দাফন সম্পন্ন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা মোঃ আলা উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।তিনি সড়ক দূর্ঘটনায় মারা

2026-07-06T15:49:37+00:00
2026-07-06T15:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে আনসার-ভিডিপি কর্মকর্তার দাফন সম্পন্ন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৭৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা মোঃ আলা উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। 

তিনি সড়ক দূর্ঘটনায় মারা যান।  সোমবার (৬ জুলাই) সকাল দশটা উপজেলার এ গফুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

আলা উদ্দিন উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরবেদমা গ্রামের আবুল কাশেমের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক ছিলেন। 

৩৭তম বিসিএস (ননক্যাডার) সুপারিশ প্রাপ্ত হয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পদে নিয়োগ প্রাপ্ত হন। বর্তমানে তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওই পদে কর্মরত ছিলেন।

ঘটনার দিন রবিবার (৫জুলাই) দুপুরে কর্মস্থল থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে মিরসরাই ইকোনমিক জোন পরিদর্শনে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কা লেগে পড়ে যান। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy