জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র‍্যালি,

2026-07-06T16:00:35+00:00
2026-07-06T16:00:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৫৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র‍্যালি, আলোচনা সভা, ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), জিয়ানগরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।

আলোচনা সভায় পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির ভূমিকা তুলে ধরেন। এ সময় একটি ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই বলেন, দেশের উন্নয়নের মূল ভিত্তি গ্রাম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান সরকার পল্লী উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন জিয়ানগর ইউসিসিএর সভাপতি জাকির হোসেন, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতের আমির, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সমবায়ী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিআরডিবির পাঁচজন উদ্যোক্তা ও ১৫ জন সমবায়ী সদস্যসহ মোট ২০ জনের মধ্যে ১১ লাখ ২৮ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান এবং গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি, জিয়ানগরের পরিদর্শক মো. শাকিল খান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy