মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত এফআই মানিক

বুলেটিন ডেস্ক

বিনোদন

মাইক্রোবাসের ধাক্কায় জনপ্রিয় নির্মাতা এফআই মানিকের হাত ভেঙে গেছে।সোমবার গভীর রাতে ধানমণ্ডির পৈতৃক বাসা থেকে নিকেতনের বাসায় ফেরার

2026-07-07T13:21:17+00:00
2026-07-07T13:21:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত এফআই মানিক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৩৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

মাইক্রোবাসের ধাক্কায় জনপ্রিয় নির্মাতা এফআই মানিকের হাত ভেঙে গেছে। 

সোমবার গভীর রাতে ধানমণ্ডির পৈতৃক বাসা থেকে নিকেতনের বাসায় ফেরার উদ্দেশ্যে কারওয়ান বাজারের কাছে তিনি যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। একসময় পরিবহন না পাওয়ায় এফডিসির দিকে এগিয়ে যাচ্ছিলেন।

কারওয়ান বাজার রেলগেটের কাছাকাছি গেলে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন ফ্লাইওভারের পিলারে। এসময় তার হাত ভেঙে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। 

আজ মঙ্গলবার দুপুরে তার হাতে প্লাস্টার করার কথা রয়েছে।

এর আগে সকালে গনমাধ্যমকে নির্মাতা এফআই মানিক জানান, ‘সোমবার গভীর রাতে সোনারগাঁও হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। আমি ধানমন্ডি থেকে নিকেতনে ফিরছিলাম। পেট্রোবাংলার সামনে পরিবহনের জন্য অপেক্ষা করে একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম। এ সময় একটা মাইক্রোবাস আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। আমি ছিটকে পড়ি। আসলে আমি যদি পড়ে না যেতাম, তাহলে হয়তো আমাকে পিষে ফেলতো।’

এসময় আমি আমার সহকর্মী বাদশাহকে ফোন করি, সে এসে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।’ 

উল্লেখ্য, চাচ্চু, দাদীমা, কোটি টাকার কাবিন, পিতার আসন, দুই বধূ এক স্বামী, মান্না ভাইসহ একাধিক সুপারহিট সিনেমার পরিচালক এফ আই মানিক।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy