প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম (ভিজিট : ৬৫)

X
টাস্কফোর্স অভিযান
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাদকের টাস্কফোর্স অভিযান ভ্রাম্যমান আদালতে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়৷ প্রাপ্ত অভিযোগ এবং গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানের এক পর্যায়ে কাকনী ইউনিয়নের বাঁশতলা এলাকায় জনৈক ফারুকের বাড়িতে মাদকসেবনরত অবস্থায় আশরাফ ফকিরের ছেলে সেলিম ফকির ও মুসলিম ফকির এবং মৃত জসিম উদ্দিনের ছেলে আবুল হাসেম -কে আটক করা হয়৷ অভিযুক্ত ০৩ (তিন) জনের দোষ স্বীকার এবং উপস্থিত ব্যাক্তিদের স্বাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৩ জনকে যথাক্রমে ০৬ মাস, ০২ মাস এবং ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়৷
অভিযুক্ত আরেকজন ফারুক, পিতা রমজান আলীর নিকট ০৪ (চার) গ্রাম পরিমাণ হিরোইন পাওয়া যায় এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরোইনের ব্যাবসার সাথে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বিধায় তার নামে নিয়মিত মামলা দায়েরের জন্য মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এর পরিদর্শক কানিজ ফাতেমা-কে নির্দেশ দেয়া হয়৷
টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম৷ সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম,নাজমুস ছালেহীন৷ এ সময় তারাকান্দা থানা পুলিশের একটি চৌকস টিম, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
তারাকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার বলেন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে৷ তিনি সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন হওয়ার অনুরোধ করেন এবং মাদকসংক্রান্ত যেকোন তথ্য থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান৷