ফের মা হচ্ছেন দীপিকা পাডুকোন

বিনোন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চাউর হয়েছেন অভিনেত্রী- দ্বিতীয়বারের মতো মা হতে

2026-07-08T15:47:13+00:00
2026-07-08T15:47:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফের মা হচ্ছেন দীপিকা পাডুকোন
বিনোন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৪৪)
দীপিকা পাডুকোন
X

দীপিকা পাডুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চাউর হয়েছেন অভিনেত্রী- দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন।

 সম্প্রতি আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্পসহ তার ঝলক প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিওটি। নীল প্যান্টস্যুটে দীপিকা  পাড়ুকোনের অনবদ্য উপস্থিতি এবং প্রেগন্যান্সি গ্লো মুগ্ধ করেছে ভক্তঅনুরাগীদের।

স্বামী অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন অভিনেত্রী। এ সময়েই নতুন বিজ্ঞাপনে দেখা গেল বলিউড তারকাকে, আর সেটিই এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার গুঞ্জন।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত বিজ্ঞাপনে একটি ভিডিওতে দীপিকা পাড়ুকোনকে স্টাইলিশ নীল প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের নানা প্রান্তে অনায়াসে নাচতে ও ঘুরে বেড়াতে দেখা গেছে। সেই ভিডিওটিতে তার বেবিবাম্প স্পষ্টধরা পড়ে, যা ভক্ত-অনুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এ বিজ্ঞাপনের শুটিং তিনি অন্তঃসত্ত্বা থাকাবস্থাতেই করেছেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নেটিজেনদের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। কমেন্টবক্সে তার ভক্ত-অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।  এক নেটিজেন লিখেছেন— ‘দুয়ার স্টাইলিল্ট মাম্মা আর বেবিবাম্প’। আরেক নেটিজেন লিখেছেন— ‘গ্লো করছে’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়েছে, ‘দীপিকাকে বেবিবাম্পে কী অসাধারণ লাগছে, ওকে খুব ভালোবাসি।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy