পপতারকা লরেন বেনেট আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ‘পার্টি রক অ্যান্থেম’ গানের কণ্ঠশিল্পী ব্রিটিশ গায়িকা লরেন বেনেট আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে

2026-07-08T15:48:04+00:00
2026-07-08T15:48:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পপতারকা লরেন বেনেট আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৩৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ‘পার্টি রক অ্যান্থেম’ গানের কণ্ঠশিল্পী ব্রিটিশ গায়িকা লরেন বেনেট আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। আকস্মিক এই খবরে সংগীতপ্রেমীদের পাশাপাশি আন্তর্জাতিক পপ অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার লরেনের সাবেক গার্ল গ্রুপ ‘জি.আর.এল.’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে পরিবারের পক্ষ থেকে কিংবা ব্যান্ডের বিবৃতিতে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

২০১১ সালে এলএমএফএও-এর বিশ্বখ্যাত গান ‘পার্টি রক অ্যান্থেম’-এ কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান লরেন বেনেট। গানটি প্রকাশের পর টানা ছয় সপ্তাহ বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষস্থান ধরে রাখে। পরবর্তী সময়ে এটি বিলবোর্ড ইতিহাসের অন্যতম সফল গানের স্বীকৃতি পায়। ইউটিউবেও গানটির জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

বর্তমানে এর মিউজিক ভিডিওর ভিউ ২.৫ বিলিয়নেরও বেশি, যেখানে লরেনের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। ২০১৪ সালে তিনি গার্ল ব্যান্ড ‘জি.আর.এল.’-এ যোগ দেন। দলটির ‘আগলি হার্ট’ গানটি প্রকাশের পর তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একই সময়ে মার্কিন র্যা পার পিটবুলের ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’ গানেও ব্যান্ডটির সঙ্গে কণ্ঠ দেন লরেন।

তবে ২০১৫ সালে ব্যান্ড সদস্য সিমোন ব্যাটেলের মৃত্যুর পর দলটির কার্যক্রম ভেঙে পড়ে। সংগীতের পাশাপাশি ‘ডেট নাইট’ ও ‘২১ জাম্প স্ট্রিট’সহ কয়েকটি হলিউড চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকেও নিজের কণ্ঠ দিয়েছেন তিনি। লরেনকে স্মরণ করে ‘জি.আর.এল.’ লিখেছে, তাঁর আন্তরিকতা, হাসিমুখ ও অসংখ্য স্মৃতি সবসময় সবার হৃদয়ে বেঁচে থাকবে। ভক্তরাও সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করছেন। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy