ফুটবল বিশ্বকাপের আবহে নাটক ‘ফুটবল হট্টগোল’

অনলাইন ডেস্ক

বিনোদন

চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, যার রেশ পড়ে আমাদের দেশেও। নিজেদের প্রিয় দলকে

2026-07-11T16:41:25+00:00
2026-07-11T16:41:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুটবল বিশ্বকাপের আবহে নাটক ‘ফুটবল হট্টগোল’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৭৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, যার রেশ পড়ে আমাদের দেশেও। নিজেদের প্রিয় দলকে সেরা প্রমাণ করতে আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্তরা ভাগ হয়ে যান দুই ভাগে। এই উন্মাদনাকে কেন্দ্র করে প্রতি বিশ্বকাপের সময় নির্মিত হয় একাধিক বিশেষ নাটক। তবে ফুটবল বিশ্বকাপের বেশির ভাগ নাটকে দেখা যায় হাস্যরসাত্মক গল্প ও দুই দলের চিরচেনা দ্বৈরথ।

সেই চেনা ঘরানা থেকে বেরিয়ে ভিন্ন কিছু দেখানোর প্রয়াস থেকে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’। যেখানে কমেডির চেয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। দীপু হাজরার পরিচালনায় নাটকটি গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। গল্পে দেখা যাবে, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি হচ্ছে না আয়ানের। তবে ফুটবল খেলা নিয়ে তার তুমুল আগ্রহ। ম্যাচের আগে সে যে প্রেডিকশন বা ভবিষ্যদ্বাণী করে, সেটা হুবহু মিলে যায়। নিজের এই অদ্ভুত প্রতিভাকে কাজে লাগাতে সে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ খোলে। একপর্যায়ে তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে সাধারণ মানুষ বড় অঙ্কের জুয়া খেলতে শুরু করে। এরপর ঘটনাক্রমে নিখোঁজ হয় আয়ান, ঘটতে থাকে নানা রহস্যময় ঘটনা।

নাটকে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। তাকে দেখা যাবে একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে। কাজের সূত্রে সে সন্ধান পায় অক্টোপাস ভাই পেজের। আয়ানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করার পর রাতারাতি নামডাক হয় তার, দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আয়ান নিখোঁজ হওয়ার পর তাকে খোঁজার মূল মিশনে নামে এই নারী সাংবাদিক।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তৈরি নাটকে সাধারণত কমেডির আধিক্য বেশি দেখা যায়। তবে আর্জেন্টিনা-ব্রাজিলের উন্মাদনার বাইরেও ফুটবল খেলাকে কেন্দ্র করে সমাজে অনেক কিছু ঘটে। জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড এর মধ্যে অন্যতম। 

আমরা সেই চেনা বৃত্তের বাইরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। অভিনয়শিল্পীরা পর্দায় গল্পটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ পরিশ্রম করেছেন।’ ফুটবল হট্টগোল নাটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু, জয়নাল জ্যাক প্রমুখ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy