রাশমিকার নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

বিনোদন

ভারতীয় চলচ্চিত্রে এক নতুন রেকর্ড গড়লেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আগামী সিনেমা ‘মাইসা’-র জন্য বডি

2026-07-11T17:32:12+00:00
2026-07-11T17:32:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশমিকার নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতীয় চলচ্চিত্রে এক নতুন রেকর্ড গড়লেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আগামী সিনেমা ‘মাইসা’-র জন্য বডি ডাবল ছাড়াই টানা ২০ ঘণ্টা পানির নিচে থেকে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন করেছেন। সিনেমার নির্মাতাদের দাবি, এটিই ভারতীয় সিনেমার ইতিহাসে কোনো নারী অভিনেত্রীর প্রধান ভূমিকায় অভিনয় করা প্রথম ‘আন্ডারওয়াটার’ বা পানির নিচের ফাইট সিকোয়েন্স। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে, পরিচালক রাভিন্দ্রা পুল্লে ইনস্টাগ্রামে শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ওয়েটস্যুট পরা রাশমিকা ডুবুরিদের সঙ্গে পানির মধ্যে দাঁড়িয়ে দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছেন এবং নির্দেশনা শুনছেন। নির্মাতাদের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে দৃশ্যটির শুটিং শেষ করেন রাশমিকা। পুরো দৃশ্যেই তিনি নিজেই অভিনয় করেছেন; কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সাহায্য নেননি।

 আপডেটটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, রাশমিকা মান্দানার হাত ধরে ভারতের প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সের কাজ শেষ হলো। উপরিভাগ কখনোই আমাদের সীমানা ছিল না। ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি, গভীর পানির নিচে এমন এক যুদ্ধের সাক্ষী হতে প্রস্তুত হোন। তিনি আরও জানান, এই অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে এবং খুব শিগগিরই সিনেমাটির টিজার প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

পানির নিচের এই কঠিন ও রোমাঞ্চকর শুটিংয়ের অভিজ্ঞতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভাগ করে নিয়েছেন রাশমিকা। এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ আখ্যা দিয়ে তিনি লেখেন, আমি জানি বেশ কিছুদিন ধরে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না, কারণ আমরা এই কাজটি নিয়েই ব্যস্ত ছিলাম। এটি আমার জীবনে করা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। আমরা হয়তো একটু পাগলামি করেছি, কিন্তু এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।

জানা যায়, ‘মাইসা’ পরিচালনা করেছেন রাভিন্দ্রা পুল্লে এবং প্রযোজনা করেছে আনফর্মুলা ফিল্মস। এটি আদিবাসী অঞ্চলের পটভূমিতে নির্মিত একটি ইমোশনাল অ্যাকশন-থ্রিলার। সিনেমাটি রাশমিকার ক্যারিয়ারের প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়ান অ্যাকশন চলচ্চিত্র।

২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। খুব শিগগিরই মুক্তির তারিখ ও টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্মাতারা।
এদিকে রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে হিন্দি চলচ্চিত্র ‘ককটেল ২’-এ। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন। মিশ্র প্রতিক্রিয়া পেলেও ছবিটি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি রুপি আয় করেছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy