লাখাইয়ে ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ মোছা: ফাতেমা বেগম (২৫)

2026-07-12T12:47:45+00:00
2026-07-12T12:49:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাখাইয়ে ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১২:৪৯ পিএম  (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাসহ মোছা: ফাতেমা বেগম (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 শনিবার (১১ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মুড়িয়াউক উত্তরহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ফাতেমা বেগম মুড়িয়াউক উত্তরহাটির বাসিন্দা মো: আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল মুড়িয়াউক উত্তরহাটি এলাকায় ফাতেমা বেগমের নিজ বসতবাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়  সম্মুখে জব্দতালিকা মূলে এসব মাদক ও টাকা জব্দ করে পুলিশ।

আটক ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা অফিসার ইনচার্জ মোঃ শরিফ আহমেদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy