চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার ইয়াবা উদ্ধার, পুলিশের ধাওয়া খেয়ে পালাল ৩ মাদক কারবারি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল

2026-07-13T17:08:02+00:00
2026-07-14T11:50:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার ইয়াবা উদ্ধার, পুলিশের ধাওয়া খেয়ে পালাল ৩ মাদক কারবারি
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ১১:৫০ এএম  (ভিজিট : ৪১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে তিনজন সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় গত ১ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) বিকেলে সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিকেল প্রায় ৬টা ১০ মিনিটে নবাবগঞ্জ পৌরসভার আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা মো. আব্দুর রউফ (৪৪), পিতা- মো. সেন্টু, গ্রামের বাড়ি বোগলাউড়ি বহরাপাড়া, ইউনিয়ন- পাঁকা, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে গিয়ে ব্যাগে থাকা ইয়াবার প্যাকেটগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং নীল রঙের একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নওয়াবগঞ্জ-হ-১৩-৪৩২০) জব্দ করে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy