কাহারোলে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

এক দেশ, এক কিউআর লেনদেন বাংলা কিউআর এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে পূবালী ব্যাংক পিএলসি, কাহারোল উপশাখার

2026-07-13T17:16:07+00:00
2026-07-13T17:16:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহারোলে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ১০১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"এক দেশ, এক কিউআর লেনদেন বাংলা কিউআর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে পূবালী ব্যাংক পিএলসি, কাহারোল উপশাখার উদ্যোগে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৪ জুলাই  সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় পূবালী ব্যাংক পি এল সি কাহারোল উপশাখার ব্যাবস্হাপক মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর এর সহকারী পরিচালক মোঃ মনজুরুল আলম, পূবালী ব্যাংক দিনাজপুর ব্রাঞ্চের সহকারী মহাব্যাবস্হাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বীরগন্জ পূবালী ব্যাংকের ব্যাবস্হাপক মোঃ রেজাউল করিম প্রমূখ। 

আলোচনা সভা শেষে কাহারোল সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাশলেস বুথে গিয়ে শেষ হয়। 
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস বুথের উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মোকলেদা খাতুন মীম।মতবিনিময় সভায় ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা এবং "বাংলা কিউআর" ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় পূবালী ব্যাংক পিএলসি, কাহারোল উপশাখার কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, "বাংলা কিউআর" ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে আর্থিক লেনদেন সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস অর্থনীতির প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy