প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ৩৪)

X
৫ ডাকাত গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ পাঁচ ডাকাত গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার রয়েল হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার অফিসারস ইন চার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করে । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
এছাড়া তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রশিদুল (৪৮) এলাহী শেখ (৪৮), আরব আলী (৪৯), বাবুল হোসেন (২৯) এবং মামুন হাসান (২৮)। পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৫ জুলাই আটককৃতদের নামে মামলা দিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করেন।