জেরিন খানের ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউড তারকাদের সবসময় চোখে চোখে রাখেন পাপারাজ্জিরা। কখনও কখনও তাদের অতি-উৎসাহী কর্মাকাণ্ড তারকাদের ক্ষোভ কারণ হয়ে ওঠে।সম্প্রতি সোনাক্ষী

2026-07-16T10:07:53+00:00
2026-07-16T10:07:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেরিন খানের ভিডিওতে উত্তাল নেটদুনিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম   (ভিজিট : ১২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড তারকাদের সবসময় চোখে চোখে রাখেন পাপারাজ্জিরা। কখনও কখনও তাদের অতি-উৎসাহী কর্মাকাণ্ড তারকাদের ক্ষোভ কারণ হয়ে ওঠে। 

সম্প্রতি সোনাক্ষী সিনহা থেকে শুরু করে শাহরুখ পুত্র আরিয়ান খানের নিরাপত্তারক্ষীদের সাথে পাপারাজ্জিদের অনাকাঙ্ক্ষিত আচরণ খবরের শিরোনামে এসেছে। এবার সেই তালিকায় যোগ হলো বলিউড অভিনেত্রী জেরিন খানের নাম।

সম্প্রতি মুম্বাইয়ে একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জেরিন। সেখানে নতুন কালেকশনের পোশাক প্রদর্শনের সময় এক চিত্রসাংবাদিক আচমকা জেরিনকে অনুরোধ করে বসেন, তিনি যেন পোশাকটি জনসমক্ষে গায়ে পরে দেখান। 

পাপারাজ্জির এমন প্রস্তাব শুনা মাত্রই মেজাজ হারান অভিনেত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আলোচনা-সমালোচনা শুরু হয় তাকে নিয়ে।


আলোকচিত্রীকে ওপর সুর চড়িয়ে জেরিন বলেন, ‘সকলের সামনে পোশাক পরে দেখাব! এধ রনের বাজে কথা ভবিষ্যতে আর কখনও আমাকে বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি কিন্তু এসব সহ্য করব না।’

২০১১ সালের ব্লকবাস্টার ছবি ‘রেডি’-র সুপারহিট গান ‘ক্যারেক্টার ঢিলা হ্যায়’-তে সালমানের বিপরীতে কোমর দুলিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জেরিন। পর্দায় সাহসী চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি শালীনতার প্রশ্নে আপসহীন।

প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক জেরিন খান। পরবর্তীতে ‘হাউসফুল ২’ এবং ‘হেট স্টোরি ৩’-এর মতো চলচ্চিত্রে সাহসী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন। হিন্দি সিনেমার পাশাপাশি পাঞ্জাবি ও তেলেগু ছবিতেও অভিনয় করেছেন এ অভিনেত্রী।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy