প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৫৪ এএম (ভিজিট : ৫৭)

X
তৌসিফ মাহবুব
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা।
এ জয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো উল্লাসে মেতেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার অবিস্মরণীয় জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত অভিনেতা তৌসিফ মাহবুব। দলের জয়কে নিয়মিত ঘটনা উল্লেখ করে তিনি ফেসবুকে লেখেন, ‘আমরা আর্জেন্টিনা, জয় আমাদের অভ্যাস।’
বিশ্বসেরা ফুটবলার মেসির লেখায় মুগ্ধ অভিনেতা জায়েদ খান। মেসিকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। শুভকামনা মেসির জন্য, চাইলেই তোমাকে আটকানো যায় না।’