প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:২৪ পিএম (ভিজিট : ৪৩)

X
ছবি: প্রতিনিধি
নওগাাঁর বদলগাছীতে জুলাই যোদ্ধা দিবস ঊদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার (১৬জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে বদলগাছী উপজেলা বিএপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা রিপা রানী,বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, জুলাই যোদ্ধা রাকিবুল হাসান, জুলাই যোদ্ধা তাহসিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন আওয়ামী লীগের শাসন আমলে বৈষম্য বিরুদ্ধী ছাত্রদের কোটা আন্দোলন শুরু হওয়ার কথা। সরকার প্রধানের একটি অশালিন বক্তব্য ছাত্র আন্দোলনকে আরোও বেগবান করে তুলে।
যা পরবর্তীতে সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ নেয়। ফলশ্রুতিতে সরকারের পতন ঘটে। ১৬ জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের স্বরনার্থে ১৬ জুলাই শহীদ দিবস উদযাপন করা হচ্ছে।