শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন, শেরপুরের

2026-07-16T19:05:31+00:00
2026-07-16T19:05:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩৪)
জুলাই শহীদ দিবস পালিত
X

জুলাই শহীদ দিবস পালিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে দিনের কর্মসূচির সূচনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর এ. কে. এম. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর জনাব মোঃ শাকিল আহমেদ। 

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবারবর্গ, জুলাই যোদ্ধাগণ,উপপরিচালক, স্থানীয় সরকার (উপসচিব), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, আমীর, জামায়াতে ইসলামী শেরপুর, সভাপতি, প্রেসক্লাব শেরপুর, আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি, শেরপুর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীজন।

আলোচনা সভায় জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের দেশপ্রেম, সাহস ও আত্মোৎসর্গের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy