পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে পুত্র নিহত, পিতা গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে

2026-07-18T12:22:51+00:00
2026-07-18T12:22:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে পুত্র নিহত, পিতা গ্রেপ্তার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ২৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে পার্বতীপুর  উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে শরিফুল ইসলাম তার পুত্র নুরুজ্জামানকে নিয়ে বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উত্তেজিত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে পুত্রের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি সে মৌলভীডাঙ্গা বাজারের একটি মুদির দোকানে কাজ করত।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy