মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।রোববার (১৯ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল

2026-07-19T17:51:43+00:00
2026-07-19T17:51:43+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। 

রোববার (১৯ জুলাই)  দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

অভিযানে সরকারি জায়গা অবমুক্ত করে বাজারে নতুন একটি রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয়া হয়। এ সময় বেশ কিছু ভবনের বারান্দা, দেয়াল ভাঙ্গা ও গাছপালা কেটে ফেলা হয়। 
 
মধুখালী পৌরসদর বাজার কমিটির অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  দীর্ঘদিনের জমে থাকা অমীমাংসিত জটিলতার আংশিক নিরসন হয় । রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হলে আরো বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান বাজারের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত হালট, ড্রেন ও ভূমি আগামী এক সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা হবে। প্রাথমিকভাবে দখলদারদের  মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। নিজ দায়িত্বে জায়গা খালি না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  সে সময় বাজার কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy