নাইক্ষ্যংছড়িতে ১০ টি মালিক বিহিন বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে দশটি মালিক বিহীন বার্মিজ গরু জব্দ করা হয়েছে।পুলিশের সূত্রে জানা যায় বান্দরবান জেলাধীন,নাইক্ষ্যংছড়ি

2026-07-20T10:08:43+00:00
2026-07-20T10:08:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়িতে ১০ টি মালিক বিহিন বার্মিজ গরু জব্দ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:০৮ এএম   (ভিজিট : ৫১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

 বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে   দশটি মালিক বিহীন বার্মিজ গরু জব্দ করা হয়েছে।  

 পুলিশের সূত্রে জানা যায়  বান্দরবান জেলাধীন,নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর ইউনিয়ন ২নং ওর্য়াড়  বিচামারা এলাকায়   ভোর রাত ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল  ডিউটিতে নিয়োজিত এস,আই,হাবিবুর রহমান খান ও সঙ্গীয় ফোর্স সহ নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নে ২নং ওর্য়াড, বিচামারা এলাকা থেকে মালিক বিহীন দশটি বার্মিজ গরু জব্দ  করতে সক্ষম হয়।

জব্কৃদত বার্মিজ গরুগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে মর্মে জানা যায়। উদ্ধারকৃত ১০ (দশ)টি মালিকবিহীন বার্মিজ গরু জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) রুজু করা হয়েছে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিকদের  জানান, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে  অভিযান পরিচালানা করে  মালিক বিহীন বার্মিজ গরুগুলো দ্রুত উদ্ধার ও আটক করা সম্ভব হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদিপশু পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।  ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy