জাহ্নবী কাপুরের অন্তরঙ্গ ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল!

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউডে জাহ্নবী কাপুর মানেই আলোচনার আরেক নাম। কখনও অভিনয়, কখনও ফ্যাশন, আবার কখনও ব্যক্তিগত জীবন। নিয়মিতই শিরোনামে থাকেন

2026-07-22T11:19:12+00:00
2026-07-22T11:19:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাহ্নবী কাপুরের অন্তরঙ্গ ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল!
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৯৪৫)
জাহ্নবী কাপুর
X

জাহ্নবী কাপুর

বলিউডে জাহ্নবী কাপুর মানেই আলোচনার আরেক নাম। কখনও অভিনয়, কখনও ফ্যাশন, আবার কখনও ব্যক্তিগত জীবন। নিয়মিতই শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তেলেগু সিনেমা ‘পেড্ডি’।

এই ছবিতে তার অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচনার সেই আবহ পুরোপুরি কাটার আগেই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন জাহ্নবী। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে বেশ কিছু ভিডিও। চলছে তাকে ঘিরে আলোচনা ও সমালোচনা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে তথ্য অনুযায়ী, ‘পাগলাইট’-খ্যাত নির্মাতা উমেশ বিস্তের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী। ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সিখ্যা এন্টারটেইনমেন্ট। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। গল্প, ঘরানা কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করা হয়নি।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো উমেশ বিস্তের সঙ্গে কাজ করবেন জাহ্নবী। অন্যদিকে নির্মাতা উমেশও ব্যস্ত সময় পার করছেন। জাহ্নবীর নতুন ছবির পাশাপাশি তিনি পরিচালনা করবেন ‘পাগলাইট ২’। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রশংসিত সিনেমাটির সিকুয়েলেও সানিয়া মালহোত্রার ফেরার সম্ভাবনা রয়েছে।

তবে নতুন ছবির খবরের পাশাপাশি এখনও আলোচনায় রয়েছে ‘পেড্ডি’ বিতর্ক। সিনেমাটিতে জাহ্নবীর চরিত্র ‘আচিয়াম্মা’কে যেভাবে ক্যামেরায় তুলে ধরা হয়েছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

অনেক দর্শকের অভিযোগ ছিল, অতিরিক্ত ক্লোজআপ, নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল এবং কিছু রোমান্টিক দৃশ্য চরিত্রটির গভীরতার চেয়ে তার শারীরিক উপস্থিতিকেই বেশি গুরুত্ব দিয়েছে।

ফলে একজন নারীর চরিত্রকে অর্থবহভাবে নির্মাণের বদলে তাকে কেবল দৃষ্টিনন্দন উপস্থাপনার উপাদানে পরিণত করা হয়েছে। তবে এ বিতর্কে মতভেদও ছিল।

একাংশ দর্শক জাহ্নবীকে সমালোচনার মুখে ফেললেও অন্যরা মনে করেন, কোনো অভিনেতা বা অভিনেত্রীকে নির্মাতার সৃজনশীল সিদ্ধান্তের জন্য দায়ী করা উচিত নয়। জাহ্নবী নিজেও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। জাহ্নবী বিষয়টি নিয়ে না বললেও, ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন জয়া বচ্চন, কারিনা কাপুর খান, নিত্যা মেনন, জগপতি বাবু ও ডিম্পল হায়াথির মতো তারকারাও।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy