এবার লিওনেল মেসিকে নিয়ে নতুন করে ভালোবাসা প্রকাশ করলেন পরীমণি। বুধবার (২২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, “ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।”
সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও মেসির প্রতি অভিনেত্রীর গভীর ভালোবাসা ও সমর্থন স্পষ্ট হয়ে ওঠে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য রিঅ্যাকশন, মন্তব্য ও শেয়ারে ভরে যায় পোস্টটি।
মন্তব্যের ঘরে অনেকেই লিওনেল মেসির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। আবার অনেকে পরীমণির আবেগঘন ক্যাপশনের প্রশংসা করে তার আর্জেন্টিনা ও মেসিপ্রীতির প্রতি সমর্থন জানিয়েছেন।
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে মেসি এবং আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন পরীমণি। এবারও ব্যতিক্রম হয়নি। বৃষ্টিভেজা আবহে এক লাইনের আবেগময় বার্তায় প্রিয় ফুটবলারের প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটালেন এই জনপ্রিয় অভিনেত্রী।