বাদশাহর সংসারে ভাঙনের গুঞ্জন, স্ত্রীর ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

বিনোদন

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই! চলতি বছরের মার্চেই তাদের গোপন

2026-07-23T15:35:01+00:00
2026-07-23T15:35:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাদশাহর সংসারে ভাঙনের গুঞ্জন, স্ত্রীর ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৫৮)
ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি
X

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই! চলতি বছরের মার্চেই তাদের গোপন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

দীর্ঘ জল্পনার পর অবশেষে অভিনেত্রী নিজেই স্বীকার করেছিলেন যে তারা বিবাহিত। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার নাকি ভাঙনের সুর বাজছে তাদের সংসারে!

সম্প্রতি ইনস্টাগ্রামে বাদশাহর সঙ্গে নিজের বিয়ের অন্তরঙ্গ কিছু গোপন ভিডিও শেয়ার করে এক রহস্যময় বার্তা দিয়েছেন ইশা, যা তাদের ডিভোর্সের জল্পনাকে চরম সীমানায় নিয়ে গেছে। তার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

ইনস্টাগ্রামে নিজের বিয়ের বেশ কিছু না দেখা ছবি ও অন্তরঙ্গ ভিডিও শেয়ার করেন ইশা রিখি। ভিডিওতে বাদশাহকে ইশার গালে গভীর ভালোবাসা সহকারে চুমু খেতে এবং দুজনকে বরমালা পরিবর্তন করতে দেখা যায়। তবে ভিডিওর থেকেও বেশি নজর কেড়েছে পোস্টটির ক্যাপশন!

ইশা লিখেছেন, ‘প্রতিটি ঝড় এক একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই হলো আশা।’ তার এই এক লাইনের রহস্যময় ক্যাপশন দেখেই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়েছে—তবে কি বিয়ের কয়েক মাসেই বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি?

ভিডিও প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে নানা মন্তব্যের ঝড় উঠেছে। অনেক ভক্তের দাবি, বাদশাহ ও ইশা রিখি নাকি ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন। বিচ্ছেদের যন্ত্রণাতেই পুরনো প্রেমের স্মৃতি নতুন করে শেয়ার করছেন অভিনেত্রী।

আবার অনেকের মতে, এই ভিডিওগুলো চার-পাঁচ বছর আগের গোপন বিয়ের। এত দিন পর কেন হঠাৎ ইশা এসব পোস্ট করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

তবে সম্পর্কের টানাপোড়েন নাকি ডিভোর্স, এসব জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি বাদশাহ কিংবা ইশা রিখি।

চণ্ডীগড়ের মেয়ে ইশা রিখি মূলত পাঞ্জাবি ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ। ২০১৩ সালে ‘জাট বয়েজ পুট জাটান দে’ ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করার পর ‘অরদাস’, ‘মিন্ডো তাসিলদারনি’র মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ২০১৮ সালে ‘নবাবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রাখেন ইশা।

উল্লেখ্য, এটি র‍্যাপার বাদশাহর দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন জেসমিন মসিহ। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের মার্চ মাসে অত্যন্ত গোপনে শিখ রীতি মেনে ইশা রিখির সাথে দ্বিতীয়বারের মতো ছাঁদনাতলায় বসেন বাদশাহ।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy