সুবর্ণচরে সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সুবর্ণচরে মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর নির্যাতন ও বসতঘরে ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা

2026-07-25T17:07:59+00:00
2026-07-25T17:07:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুবর্ণচরে সাবেক ছাত্রলীগ সভাপতি আটক
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ২৮)
সাবেক ছাত্রলীগ সভাপতি
X

সাবেক ছাত্রলীগ সভাপতি

সুবর্ণচরে মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর নির্যাতন ও বসতঘরে ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল মামুন জাবেদকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পাঞ্চায়েত বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল্লা আল মামুন জাবেদ চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন এর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বাড়িতে ভাঙচুর চালান।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই রাত ৮টার দিকে জাবেদ মাদকের টাকা দাবি করে মায়ের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি মাকে মারধর করেন এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, জাবেদ নিয়মিত মাদক সেবন করেন এবং মাদকের টাকা জোগাড়ের জন্য পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। তাঁর এমন আচরণে পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ অবস্থায় ভুক্তভোগী মা তাঁর ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর পুলিশ সুপার ও নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে জাবেদকে আটক করে। 

এ ঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান জানান,তার মা থানায় অভিযোগ করেন, সংসদ সদস্য ও জেলা পুলিশ সুপার বরাবর আবেদনের কথা শুনেছি। তবে জাবেদ এর বিরুদ্ধে আদালত থেকে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা চলমান আছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy