তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন রবিবার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য

2026-07-26T17:30:31+00:00
2026-07-26T17:30:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৬৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন রবিবার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন| পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সাথে অনিয়মের সত্যতায় চিকিৎসক ডাঃ শাওলী নানজিবা তন্নিকে বদলি ও নৈশ প্রহরী মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে এসি’র আউটডোর চুরীর ঘটনায় ফৌজদারী মামলার সুপারিশ করছেন কর্তৃপক্ষকে।

এদিন সকাল সাড়ে ১০টায় হাসপাতালে পৌঁছান মন্ত্রী| এরপর প্রথমেই রান্নাঘর পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে তিনি নিজে খাবার চেখে দেখেন। এরপর মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক স্বাস্থ্য সেবার মান সম্পর্কে তাদের মতামত নেন।

এছাড়া হাসপাতালের পুকুর ও চত্বরের বিভিন্ন অংশ ঘুরে দেখে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুর রহিমের সঙ্গে হাসপাতালের সমস্যা, সেবার মান এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করে আগামী এক মাসের ভিতর পুকুরের ঘাটলা নির্মানের আশ্বাস দেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন এবং তিনি হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন| পাশাপাশি ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন স্বার্থে সংশ্লিষ্টদের তদারকির নির্দেশ দেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডাঃ শাওলী নানজিবা তন্নির (৪৮তম বিসিএস) বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কে বলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে| এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রমও শুরু হয়েছে| তিনি জানান, তালা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সকে ১শ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে| এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করা হবে|তিনি আরও জানান, হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে| নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং স্বাস্থ্য  বিভাগের কর্মকর্তারা ও কর্মচারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy