১৪ বছর পরও জনপ্রিয় ‘গ্যাংনাম স্টাইল’

অনলাইন ডেস্ক

বিনোদন

মুক্তির ১৪ বছর পরও জনপ্রিয়তা ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার গায়ক সাইয়ের আলোচিত গান ‘গ্যাংনাম স্টাইল’। ইউটিউবে গানটির ভিডিও

2026-07-27T16:26:10+00:00
2026-07-27T16:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৪ বছর পরও জনপ্রিয় ‘গ্যাংনাম স্টাইল’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মুক্তির ১৪ বছর পরও জনপ্রিয়তা ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার গায়ক সাইয়ের আলোচিত গান ‘গ্যাংনাম স্টাইল’। ইউটিউবে গানটির ভিডিও চিত্র ৬০০ কোটি (৬ বিলিয়ন) ভিউ পার করেছে। 

কে-পপের কোনো ভিডিও হিসেবে এটিই প্রথম এই মাইলফলক স্পর্শ করল। সোমবার সাইয়ের প্রতিষ্ঠান পি নেশন এ তথ্য জানিয়েছে। ২০১২ সালের জুলাইয়ে প্রকাশিত হয় ‘গ্যাংনাম স্টাইল’। শুক্রবার বিকেলে ভিডিওটি ৬০০ কোটি ভিউ পূর্ণ করে।

২০২৩ সালের ডিসেম্বরে গানটির ভিউ ৫০০ কোটি ছাড়িয়েছিল। এরপর আরও ১০০ কোটি ভিউ যোগ হতে সময় লেগেছে প্রায় দুই বছর সাত মাস।

‘গ্যাংনাম স্টাইল’ প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির মজার ভিডিও, সহজে নকল করা যায় এমন নাচ এবং হৃদয়গ্রাহী সুর দর্শকদের আকৃষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে গানটি।

২০১২ সালের ডিসেম্বরে ‘গ্যাংনাম স্টাইল’ ইউটিউবে ১০০ কোটি ভিউ পাওয়া প্রথম ভিডিও হয়। একই বছর গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় টানা সাত সপ্তাহ দুই নম্বরে ছিল। কে-পপের বিশ্বজুড়ে পরিচিতি বাড়াতেও গানটির বড় ভূমিকা ছিল।

সাইয়ের আসল নাম পার্ক জে-সাং। ২০০১ সালে প্রথম অ্যালবাম ‘সাই ফ্রম দ্য সাইকো ওয়ার্ল্ড!’ দিয়ে সংগীতজগতে তাঁর অভিষেক হয়। এখন ৪৮ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পারফরমার। নিজের প্রতিষ্ঠান পি নেশন পরিচালনার পাশাপাশি প্রতি গ্রীষ্মে ‘সামার সোয়াগ’ নামে কনসার্ট আয়োজন করেন সাই।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy