সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক

বিনোদন

টালউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, এক ব্যবসায়ীর

2026-07-29T16:16:28+00:00
2026-07-29T16:16:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টালউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ টাকা নিয়ে প্রতারণা এবং তাকে প্রাণনাশের হুমকি ও বিশ্বাসভঙ্গ করেছেন তিনি। 

ফলে টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন হুগলির আরামবাগের বাসিন্দা ‘সোনম মুভিজ’র কর্ণধার ও ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শাহিদ বলেছেন, ২০২১ সালে সোহমকে টাকা দিয়েছিলাম সিনেমা নির্মাণের জন্য। সিনেমার নাম ছিল ‘মানিকজোড়’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘পাকা দেখা’। এটি প্রেক্ষাগৃহেও মুক্তি পায়, ব্যবসাও হয়। সোহম টাকাও পায়। কিন্তু তখন আমি লভ্যাংশ চাইলে আজ দেব, কাল দেব বলে শুধু ঘোরাতে থাকেন।

তিনি আরও বলেন, একদিন আমার সঙ্গে সাউথ সিটি মলের বেজমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চ্যাটার্জির দেখা হয়। তখন আমি পাওনা টাকা চাইলে আমাকে প্রাণে মারার হুমকি দেন তিনি। বলেন, টাকা চাইলে অসুবিধায় পড়বে। 

ওই সময় সোহম বিধায়ক ছিলেন। আমাকে বলা হয়, বিধায়ককে চাপ দিলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। পরে সরাসরি সোহমের সঙ্গেও কথা বলতে চেয়েছিলাম। সে সরাসরি বলেন, টাকা দিতে পারবে না। ‘পাকা দেখা’ সিনেমার স্যাটেলাইট স্বত্বও বিক্রি হয়েছে। আমি নিশ্চিত, সোহম সেই টাকাও পেয়েছে। আমার কাছে সেই প্রমাণও রয়েছে।

এদিকে অভিযোগের ব্যাপারে সোহমের সহকারী কোনো মন্তব্য করেনি। তবে এবারই প্রথম নয়’ এর আগে গত জুন মাসে অভিনেতার বিরুদ্ধে আরও এক অভিযোগ প্রকাশ্যে আসে।

ওই সময় অভিযোগ উঠেছিল, সোহমের সংস্থা ‘সোহম এন্টারটেইনমেন্ট’ ব্যবসায় বিনিয়োগের জন্য ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছিলেন কৌশিক কর্মকার। কথা ছিল ‘লাল সুটকেসটা দেখেছেন’ সিনেমায় অভিনয় করবেন সোহম, এ কারণে টাকা দেয়া হয়েছিল।

 কিন্তু সিনেমাটি আর হয়নি। সোহমও অভিনয় করেননি। পরে কৌশিকের টাকাও আর ফেরত দেননি। সে টাকা চাইলে নিজের বিধায়ক পরিচয় দিয়ে হুমকি দেন বলে অভিযোগ টালি তারকার বিরুদ্ধে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy