আড়াইহাজারে সম্পত্তির বিরোধ অটোচালক নিহত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মাজহারুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকসা চালক নিহত হয়েছেন। নিহত মাজহারুল

2026-07-30T14:36:18+00:00
2026-07-30T14:36:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে সম্পত্তির বিরোধ অটোচালক নিহত
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ৩৮)
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
X

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মাজহারুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকসা চালক নিহত হয়েছেন। নিহত মাজহারুল উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানাসাদী এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার ( ২৯ জুলাই ) সন্ধ্যায় তার নিজ এলাকায়।

পুলিশ ও এলাকাবাসি জানায়, প্রতিপক্ষ একই এলাকার পারভেজ, সোহেল, হানিফ, বকুল ও নুরুল ইসলাম ভান্ডারীদের সাথে মাজহারুলের পরিবারের দীর্ঘ দিন ধরের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় এ নিয়ে দু পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মাজহারুল আহত হলে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এ সময় মাজহারুল কে মৃত ঘোষনা করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, হাসপাতাল থেকে সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy