শুটিং সেটে গুরুতর আহত জুনিয়র এনটিআর

অনলাইন ডেস্ক

বিনোদন

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে

2026-07-30T16:18:30+00:00
2026-07-30T16:18:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুটিং সেটে গুরুতর আহত জুনিয়র এনটিআর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে তার কাঁধে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ তাকে সব ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

অভিনেতার অফিসিয়াল টিমের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অভিনেতা এনটিআর কাঁধে ইনজুরির শিকার হয়েছেন। ড. জে. মধুসূদন রাও এবং ড. আর. এ. পুরমচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছেন।’ ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভয়ের কিছু নেই, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তার শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচালক প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমা ‘ড্রাগন’-এর শুটিং সেটেই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কোন দৃশ্যের শুটিং চলাকালে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ‘কেজিএফ’ ও ‘সালার’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জুনিয়র এনটিআর।

১৯৬০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই গ্যাংস্টার ড্রামায় ‘লুগার’ নামে এক নির্মম ভাড়াটে খুনির চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। তার বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা অনিল কাপুর। ছবিতে তিনি ভারতের নারকোটিক্স ব্যুরোপ্রধানের ভূমিকায় অভিনয় করবেন এবং এনটিআরের চরিত্রের সঙ্গে তার মুখোমুখি সংঘাতই হবে গল্পের অন্যতম আকর্ষণ। 

এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, আশুতোষ রানা, খুশবু সুন্দরসহ আরও অনেক শিল্পী। প্রথমে চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও, বিশাল ক্যানভাসে নির্মিত এই মেগা প্রজেক্টের মুক্তির সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ‘ড্রাগন’ আগামী ১১ জুন ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy